× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএসএফ'র পুশ-ইন চেষ্টার শিকার কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শুন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

২০ জুন ২০২৬, ১৬:৩৫ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শুন্য রেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ'র পুশইন চেষ্টার শিকার ৫ যুবক। এরমধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন।  

ঝর-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নীচে নিদারুন কষ্টে দিন পার করছেন তারা। নেই তাদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা কিংবা গোসলের পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও।

এ দিকে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে  বিজিবি'র ও বিএসএফ।

গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএএসএফ। বিষয়টি টের পেয়ে বাঁধা দেয় বিজিবি ও 

এলাকাবাসী।   

পরে তাদের আশ্রয় হয় দু'দেশের সীমান্তের শুন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার ভোর বেলায় গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখা থেকে ২ শিশু ও তাদের বাবা- মাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, দু'দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শুন্য রেখায় মানবেতর জীবন-যাপন করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেয়া হোক।  

জামালপুর ৩৫- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান,। উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.