× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী নগরীর ছায়ানীড় আবাসিকে যুবক গুলিবিদ্ধ

ঘটনাস্থলে মিলেছে পিস্তল ম্যাগজিন ও বিস্ফোরকজাতীয় দ্রব্য

রাজশাহী ব্যুরো

২১ জুন ২০২৬, ২১:০১ পিএম

রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ ছায়ানীড় আবাসিক এলাকায় পিস্তলের গুলিতে একজন আহত হবার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) সকাল আনুমানিক ১০টার সময় এঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। ছায়ানীড় আবাসিক এলাকার ১ নং সড়কের ৩৪ নাম্বার ভবনের পঞ্চম তলার একটি কক্ষে ঘটনাটি ঘটেছে। ভবনটির মালিকের নাম মুবিনুল ইসলাম। ভবনটির পঞ্চম তলায় বাড়ির মালিকের ছোট ছেলে মার্জুক বসবাস করতেন।

স্থানীয় ও ভাড়াটিয়াদের দেয়া তথ্য মতে, পঞ্চম তলায় গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে। ট্রিপল নাইনে খবর পেয়ে আরএমপির শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর একে একে ঘটনাস্থলে উপস্থিত হয় ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পিবিআই ও সিআইডির সদস্যরা। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলির খোসা উদ্ধার করে প্রশাসন। গুলিবিদ্ধ হয়েছেন বাধন নামের একজন। আহত বাধন ঐভবন মালিকের ছেলে মার্জিকের বন্ধু বলে জানান স্থানীয়রা।

ভবনটির ভাড়াটিয়া, তৃতীয় তলার মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের দেয়া তথ্য থেকে জানাগেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবদি ভবনটির পঞ্চম তলায় চলতো আড্ডা। বহিরাগতদের নিয়ে বাড়ির মালিকের ছেলে মার্জিক আসা যাওয়া করতেন। সেখানে চলতো মাদকসেবন সহ নানা অপকর্ম। একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা-কর্মীও সেখানে নিয়মিত আসা যাওয়া করতো বলে জানান স্থানীয়রা। তাদের অত্যাচারে কোন ভাড়াটিয়া ভবনের ছাদেও উঠতে পারতোনা। নাম প্রকাশ না করার শর্তে আলমারকাযুল আস সালাফি মাদ্রাসার শিক্ষকরা জানান, বাড়ির মালিকের ছেলের বন্ধুরা মার্জিক ফ্ল্যাটে না থাকলেও প্রায়শই গভীর রাতে এসে ভবনের নিচতলার মূল ফটকের চাবি চাইতো। পাঁচতলায় উঠে তারা আড্ডা দিতো, চেচামেচি ও হোইহুল্লোর করতো। ভয়ে তাদেরকে কিছুই বলা যেতোনা। বাড়ির মালিককে একাধিকবার জানিয়েও কোন প্রতিকার পাইনি আমরা।

ঘটনার দিন সকালে উপর থেকে একটা গুলির শব্দ কানে আসে। তারকিছুক্ষণ পরেই চেচামেচির ও দৌড়ঝাপের শব্দ শোনাযায়। সকাল দশটার দিকে পেটে গুলিবিদ্ধ রক্তাক্তবস্থায় একজনকে নিয়ে কয়েকটা ছেলে সিড়ি বেয়ে নিচে নামে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্য মতে, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক কয়েকজনের সহোযোগিতায় গুলিবিদ্ধ হওয়া আহত বাধনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রিক্সাযোগে নিয়ে যান।

জানতে চাইলে রামেক হাসপাতালের মূখপাত্র সংকর কে. বিশ্বাস জানান, সকাল ১১টার দিকে পেটে গুলিবিদ্ধবস্থায় এক যুবককে -কে বা কাহারা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে আসেন। গুলিবিদ্ধ বাধনের পেটে এখনো গুলি আছে। তাকে জরুরী ভিত্তিতে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে আরএমপির মূখপাত্র গাজিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলির খোসা পাওয়া গিয়েছে। এছাড়াও বিস্ফোরকজাতীয় কিছু দ্রব্যও ঘটনাস্থলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তবে, সেগুলো বিস্ফোরক পদার্থ কিনা সেটা পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। ক্রাইম ইউনিট, সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে সদ্যসরা ঘটনাস্থলে এখনো (৪:৫০ পিএম) উপস্থিত আছেন। আহত ব্যক্তির পরিবার থেকে থানায় এখনো পর্যন্ত কোন প্রকার এজাহার সংশ্লিষ্ট থানায় দেয়া হয়নি। এজাহার দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো বলেও জানান তিনি। অপরাধীরা কোনক্রমেই ছাড় পাবেননা বলেও জানান আরএমপির এই সিনিয়র কর্মকর্তা।

কে কোন কারনে গুলি মারলো সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.