× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার ২ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

২২ জুন ২০২৬, ১১:৫০ এএম

নড়াইলের লোহাগড়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন লোহাগড়ার আয়োজনে ২ দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন লোহাগড়ার ফিল্ড সুপারভাইজার মো. শফিকুল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্মী কায়সার। 

এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান, নূরাণী প্রশিক্ষক দারুস সুন্নাহ তারতীলুল কুরআন মাদরাসার  শিক্ষক  কারী মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার  খন্দকার দেলোয়ার হোসেন, 

মঙ্গলহাটা নূরাণী প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক মাওঃ মনিরুল ইসলাম,  সৈয়দ খায়রুল আলমসহ প্রমুখ । 

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় লোহাগড়া উপজেলায় ৩ নং ব্যাচে ৭০ জন ইমাম ও মাদ্রাসা শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেয়।  ২২ জুন পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.