দেশের অভ্যন্তরীণ সব রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নির্ধারিত সময় পর্যন্ত যাত্রীরা এই অফার উপভোগ করতে পারবেন।
এয়ারলাইনসটি জানিয়েছে, যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই ছাড় পাবেন। বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে ছাড়টি শুধু টিকিটের মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময় দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। ভাড়া ছাড়সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।