× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক, পুলিশের নিকট হস্তান্তর

২৩ জুন ২০২৬, ১৭:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল তৎপরতায় দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।

দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের আউটডোর এলাকার মহিলা টিকিট কাউন্টারের সামনে ওই ব্যক্তি রোগীদের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন—হাসপাতালে আজ ভালো ডাক্তার নেই। এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তিনি রোগীদের উন্নত চিকিৎসার আশ্বাস দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দায়িত্বে থাকা আনসার সদস্যদের দৃষ্টিগোচর হলে তারা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি একটি বেসরকারি হাসপাতাল সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নাম মোঃ হানিফ মিয়া। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার আমরাইল এলাকায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন—পিসি মোঃ সাদেক হোসেন বাচ্চু, এপিসি মোঃ শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই সফল অভিযানটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শৃঙ্খলা, সতর্কতা ও জননিরাপত্তা রক্ষায় তাদের অটল অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতালসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যদের এ ধরনের পেশাদারিত্ব জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.