× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিক্ষোভ সমাবেশ

মো: তুহিন ফয়েজ,

২৩ জুন ২০২৬, ১৭:৩২ পিএম । আপডেটঃ ২৩ জুন ২০২৬, ১৭:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার (২৩ জুন ) সকালে উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের নাউরী বাজার, রাঢ়ীকান্দী বাজার ও মান্দারতলী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বাক মো: ফয়সাল আহমেদ সোহেল,ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার,ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আরিফ হোসেন, 

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আশিক হোসেন কাজল প্রমুখ ৷

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,নিষিদ্ধ ঘোষিত আওয়মী লীগ সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তা শক্ত হাতে দমন করা হবে, ‘যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে তাহলে তাদেরকে কোন ছার দেওয়া হবে না ৷ তাই বলছি শান্ত মতলবকে কেউ অশান্ত করার চেষ্টা করবেন না ৷

বিক্ষোভ সমাবেশে ফতেপুর পচ্শিম ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা- কর্মিরা উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.