× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসসহ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৫ জুন ২০২৬, ১৪:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ মাইক্রোবাস আটক করা হয়েছে। বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬৮ পিস ভারতীয় শাড়িসহ একটি মাইক্রোবাস আটক করে বিজিবি ।

আটককৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য এক কোটি সতেরো লক্ষ ষোল হাজার টাকা  । আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.