× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবাসিক হোটেলে ডিবি’র হানা: অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১৪ নারী-পুরুষ গ্রেফতার

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

২৫ জুন ২০২৬, ২১:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​আজ বৃহস্পতিবার  দুপুরে চৌমুহনী বাজারের তিনটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।

​ডিবি পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদিন সংঙ্গীয় ফোর্সসহ চৌমুহনী বাজারের ‘রাজ হোটেল’, ‘ঢাকা হোটেল’ এবং ‘সেভেন স্টার হোটেল’-এ অভিযান চালান। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ১৪ জন নারী ও পুরুষকে আটক করা হয়।

​নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত জেলা গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.