× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজউকে আনসার সদস্যদের তৎপরতায় ইয়াবাসহ মাদকসেবনকারী আটক; মুচলেকায় মুক্তি

২৮ জুন ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ দায়িত্বপালনরত আনসার সদস্যদের রাত্রীকালীন টহল অভিযানে ইয়াবাসহ এক মাদকসেবনকারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার নিকট থেকে মুচলেকা গ্রহণ করে মুক্তি দেওয়া হয়।

জানা যায়, ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) উত্তর জোনের ভাটারা থানাধীন রাজউকে কর্মরত আনসার সদস্যদের একটি টহল দল পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে একটি খালি ডাম্প ট্রাক (গাড়ি নং- কুষ্টিয়া ট-১১-২৯২৫) দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে টহলরত আনসার সদস্যরা ট্রাকটির নিকট এগিয়ে যান।

এ সময় ট্রাকটির চালক মোঃ ইব্রাহিম(২৫) আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলরত সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন এবং তল্লাশি চালান। তল্লাশিকালে তার নিকট হতে ১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে রাজউক কর্তৃপক্ষকে অবহিত করা হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত মাদকসেবনকারী মোঃ ইব্রাহিমের নিকট হতে একটি মুচলেকা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়।

অভিযানে দায়িত্বপালনকারী টহলদলে ছিলেন পিসি মোঃ সিদ্দিকুর রহমান, এপিসি মোঃ হাসানুর রহমান, আনসার সদস্য মোঃ মোকছেদুল আলম, মোঃ সোহাগ মিয়া এবং তাপস রায়। তাদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল তৎপরতার ফলেই মাদকসেবনকারীকে আটক এবং মাদকসংশ্লিষ্ট আলামত উদ্ধার সম্ভব হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, উন্নয়ন এলাকা ও সংবেদনশীল স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অপরাধ ও জনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছেন।

রাজউক এলাকায় পরিচালিত এ অভিযান বাহিনীর সদস্যদের সজাগতা, দায়িত্ববোধ এবং জননিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকার আরেকটি দৃষ্টান্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.