× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

২৮ জুন ২০২৬, ১৬:৪০ পিএম

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার  (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতু। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভোন দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলী, গোমতী, বেলছড়ি, মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৪৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ভিটামিন 'এ' ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি, অন্ধত্বসহ ভিটামিন 'এ' এর ঘাটতিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই কার্যক্রম উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.