× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরসরাই মাজারে শোহাদায়ে কারবালা মাহফিল

ডেস্ক রিপোর্ট।

২৮ জুন ২০২৬, ১৬:৪৮ পিএম । আপডেটঃ ২৮ জুন ২০২৬, ১৬:৪৮ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগরে আওলাদে গাউসুল আজম দস্তগীর, “মিরসরাই পীর” হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ সাহেব (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পবিত্র আহলে বাইতে রাসূল (সা.)-এর স্মরণে "শোহাদায়ে কারবালা মাহফিল" অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দরুদ শরিফ, জিকির, মিলাদ মাহফিল এবং দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্বি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সৈয়দ সাহেব (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান সৈয়দ ফখরুদ্দিনের তত্বাবধানে মাহফিলে আলেম, ওলামা, হাফেজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় সৈয়দ ফখরুদ্দিন বলেন, “পবিত্র কারবালার প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হোসাইন (রা.), আহলে বাইতে রাসূল (সা.)-এর পবিত্র সদস্যবৃন্দ এবং তাঁর বিশ্বস্ত সাথীদের মহান আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদীর জন্য হেদায়াত, ইস্তিকামাত ও আত্মশুদ্ধির এক চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। কারবালার মহান ঘটনা মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের ওপর অটল থাকা, সবর, তাকওয়া, আত্মসংযম এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। আহলে বাইতে আতহারের প্রতি মুহাব্বত ও শ্রদ্ধা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ মুমিনের ঈমানকে সৌন্দর্যমণ্ডিত ও পরিপূর্ণ করে। তাঁদের পবিত্র জীবনাদর্শ আমাদের দ্বীনের পথে দৃঢ়চিত্ত, অবিচল ও আত্মত্যাগী থেকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা জোগায়।”      

তিনি আরো বলেন, “মানবজীবনের প্রকৃত সফলতা রয়েছে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশিত সরল পথে অবিচল থাকার মধ্যেই। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ, আহলে বাইতে আতহার, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ সেই সরল পথেরই বাস্তব ও আলোকিত দৃষ্টান্ত। তাঁদের অনুসৃত পথ মানবতাকে বিভ্রান্তি, অন্ধকার ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে আত্মিক পরিশুদ্ধি, ঈমানী দৃঢ়তা এবং আখিরাতমুখী জীবনের দিকে পরিচালিত করে। তাই মুক্তি ও সফলতার সন্ধানে প্রত্যেক মুমিনের জন্য এই পথই চূড়ান্ত আশ্রয় ও চিরন্তন দিশারি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.