নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন ফারাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৭ জুন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৭ ভাই সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
২৮ জুন নেত্রকোণা সদর উপজেলার শাহ্ সুলতান কমর উদ্দিন রুমির মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজের জানাজায়, মরহুমের ভাই বিএনপি নেতা তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বিএনপি নেতা এটিএম আব্দুল বারী ড্যানি, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, এড. নুরুজ্জামান নুরু, এড. মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, শফিকুল কাদের সুজা, কামরুল হক, জামায়াত নেতা মাও. এনামুল হক, মাও. ছাদিক আহম্মেদ হারিছ মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া চান।
ওয়ারেছ উদ্দিন ফারাসের নামাজে জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে সদর উপজেলার মদনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।