× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও লড়াই হবে জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

২৯ জুন ২০২৬, ১৩:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আবারও রাজপথে নামব। আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী লড়াই হবে।”

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরের কিরণ স্কয়ারের সামনে  আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, “শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।” এ সময় তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’-এর মতো ঘটনা ঘটাচ্ছে। তিনি দাবি করেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় সহযোগিতা করবেন, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে।

পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন, আমির হামজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.