× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২৯ জুন ২০২৬, ১৩:৫৪ পিএম

‎“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ফেনী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎রবিবার (২৮ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফেনী জেলা প্রশাসক মনিরা হক আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

‎এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: ইমাম হোসেন, ডা: আমির খসরু তারেক, ডা: একেএম ফাহাদ, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কৃষ্ণ পদ সাহা প্রমুখ।

‎উল্লেখ যে, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফেনী জেলাতেও একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় অস্থায়ী ১ হাজার ১২৪টি, স্থায়ী ৭টি এবং ভ্রাম্যমাণ ৭টিসহ মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

‎ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সব মিলিয়ে ফেনী জেলার ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৩৫০ জন দায়িত্ব পালন করেছেন।

‎সংশ্লিষ্টরা জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত জটিলতা প্রতিরোধ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎শিশুদের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য দেশব্যাপী টিকাদান কেন্দ্রগুলোতে সর্বমোট ৪ দিন পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.