× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে ব্র্যাক ব্যাংকের হাড়িনাল বাঁজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

২৯ জুন ২০২৬, ১৭:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুরের হাড়িনাল বাজারে নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

গত ১৮ জুন ২০২৬ আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের যে অঙ্গীকার, এই আউটলেট উদ্বোধন তারই প্রতিফলন। নতুন এই আউটলেটটি চালুর মাধ্যমে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা এখন ১,১১৭টি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল কো-অর্ডিনেটর মোবারক হোসেন, গাজীপুর রিজিওনের টিম লিড আশরাফুল আলম, এজেন্ট ব্যাংকিং কর্পোরেট কালেকশনের মহিতোষ সরকার মাহিম, কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার মকছেদ আলম এবং জয়দেবপুর এসএমই ইউনিটের ইন-চার্জ রেজাউল করিম।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা বলেন, হাড়িনাল বাজার আউটলেটটি স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ইউটিলিটি বিল পরিশোধ এবং রেমিট্যান্সের টাকা তোলার মতো সব জরুরি ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। ফলে স্থানীয় গ্রাহকদের আর কষ্ট করে দূরের শহরের শাখায় যেতে হবে না।

এই নতুন আউটলেটটি চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে ফরমাল ব্যাংকিং চ্যানেলের আওতায় এনে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.