× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিডল্যান্ড ব্যাংক চালু করল ‘এমডিবি ই-লোন’

২৯ জুন ২০২৬, ১৭:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আনুষ্ঠানিকভাবে চালু করেছে এমডিবি ই-লোন, যা একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্তভাবে ঋণ গ্রহণ করতে পারবেন।

সোমবার (২৯ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-২, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-লোন সেবা চালুর অংশ হিসেবে এমডিবি ই-লোন চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, এমডিবি ই-লোন চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ও সমাধান চালু করে যাবে।

দেশব্যাপী গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ এবং কার্যকর ঋণ গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে এমডিবি ই-লোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.