× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে জাহাঙ্গীর এর মাদক সাম্রাজ্য‘র বিরুদ্ধে পুলিশের সহায়তা চাইলেন এলাকাবাসী

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

৩০ জুন ২০২৬, ১৪:০৪ পিএম

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ^র ও মোকামবাজার এলাকার আলোচিত মাদক সম্রাট জাহাঙ্গীর ও তাঁর ভাই শাহজাহান মিয়ার নেতৃত্বে গড়ে তোলা মাদক সাম্রাজ্য‘র বিরুদ্ধে এবার একজোট এলাকাবাসী। আলোচিত এই দুই মাদক ব্যবসায়ীদের প্রভাবে এ দুই এলাকার অনেক তরুণ-যুবক মাদকের ভয়ঙ্কর ছোবলে আসক্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে দুই এলাকার শতাধিক নাগরিক প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের স্বরনাপন্ন হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।  

পুলিশ সুপার বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ^র এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও বড় ভাই শাহজাহান মিয়া দীর্ঘ দেড়যোগ ধরে এলাকায় ইয়াবা,হিরোইন,গাজা,ফেনসিডিল ও দেশীয় মদ সহ ভয়ঙ্কর সব মাদক ব্যাবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন। এর সাথে রয়েছে বেশ বড় একটি চক্র। তাদের মাদক ব্যবসার মারাত্মক প্রভাব পড়েছে মোকামবাজার, নিতেশ^র সহ আশপাশের এলাকায়। এতে নানা বয়সীরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। ইতিমধ্যে এই দুই ভাইয়ের মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে গোটা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। তাদের ভয়ে এলাকার কেউই প্রকাশ্যে কোন প্রতিবাদও করছেন না। কেউ প্রতিবাদ করলে অস্ত্রের মুখে তাদের নানা ভাবে ভয় আর হুমকি-ধমকি দিচ্ছে। এসব কারণে পুরো এলাকার মানুষ আতঙ্কিত ও ক্ষুব্ধ। 

সূত্রে জানা যায়. শাহজাহান ও তাঁর ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে মিলেমিশে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরকে পুলিশ বারবার ইয়াবাসহ আটক করলেও আইনের ফাঁকফোকর পেড়িয়ে জামিনে বেড়িয়ে এসে ফের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর ও তাঁর ভাই শাহজাহান। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে। 


এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের ছত্রছায়ায় এবং প্রকাশ্য ইন্ধনে জাহাঙ্গীর ও শাহজাহান এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলে। ওই সময়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি ছিল স্বাভাবিক। এসব বিষয়ে প্রতিকার পেতে এলাকাবাসী এবার বাধ্য হয়ে আইনগত প্রতিকার চেয়ে সহায়তা চেয়েছেন জেলা পুলিশ সুপারের। 

এ বিষয়ে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জানান, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যন্ত্রনায় গোটা এলাকার মানুষ এখন অতিষ্ঠ এবং তাঁর কারণে এলাকার যুব সমাজ ধ্বংশের ধারপ্রান্তে। তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং সে অনেকবারই পুলিশের হাতে ধরা পড়েছে। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এবং ইতিমধ্যে পুলিশও ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এলাকার অনেকে হামলার শিকার হয়েছেন। এমন কী সেনাবাহিনী পর্যন্ত অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি।    


এ দিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এলাকাবাসীর অভিযোগের একসাপ্তাহ যেতে না যেতেই দুই ভাইয়ের মধ্যে অভিযুক্ত পলাতক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে জিআর মামলা নং-৩৪৯/২২ এর ভিত্তিতে মৌলভীবাজারের আদালত এলাকা থেকে গত রবিবার (২৮ জুন) দুপুরের দিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল। এদিন আদালতে আরেকটি মাদক মামলার তাঁর হাজিরা দেয়ার কথা ছিল। গ্রেফতারের পর মোকামবাজার ও নিতেশ^র এলাকায় জাহাঙ্গীরকে সাথে নিয়ে তাঁর দেয়া তথ্যমতে চিরুণি অভিযানে নামে পুলিশ। তবে অভিযান চালালেও এখবর আগেই পৌঁছে যাওয়ায় শেষ পর্যন্ত ব্যর্থ হয় ওই অভিযান। জাহাঙ্গীরের আন্দর মহলের বেশ কিছু স্পটে পুলিশের অভিযানে কোন ইয়াবা পাওয়া না যাওয়ায় এটি শেষ পর্যন্ত নিষ্ফল অভিযানে পরিণত হয় বলে জানা গেছে। 

অভিযানে থাকা মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এএসআই রানা জানান, অভিযুক্ত জাহাঙ্গীর ও তাঁর ভাই মিলেমিশে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে হাজির করার বিষয়টিও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।    

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, মাদকের বিরুদ্ধে যে অভিযান এটি পুলিশের চলমান প্রক্রিয়া। এদের যেসব অভিযোগ রয়েছে সে বিষয়ে আমাদের অভিযন অব্যাহত থাকবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.