× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গার ওমর ফারুক ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

০১ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃতি সন্তান মো. ওমর ফারুক ৪৭তম বিসিএস-২০২৪ পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মেধাতালিকায় ১০২তম স্থান অর্জন করে উপজেলাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, ১৯৯৭ সালে মাটিরাঙ্গায় জন্মগ্রহণ করেন মো. ওমর ফারুক। তার পিতা ফরিদ আহমেদ।

তিনি মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ২০১৫ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে তিনি অগ্রণী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। কর্মজীবনে যোগদানের আগে ও পরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেন তিনি। ২০২৩ সালে আইএফআইসি ব্যাংক পিএলসিতে অফিসার, ২০২৪ সালে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক, একই বছরে পূবালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার, ২০২৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও উত্তরা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার এবং ২০২৬ সালে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হন। সব মিলিয়ে বিসিএসসহ তিনি এ পর্যন্ত সাতটি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রতিক্রিয়ায় মো. ওমর ফারুক বলেন, ‘এই অর্জন মহান আল্লাহর অশেষ রহমত। বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

তার এই অসাধারণ সাফল্যে মাটিরাঙ্গার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তিনি একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেশের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.