দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে বেলভির বিস্তৃত গ্রামীণ নেটওয়ার্ক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সঙ্গে গার্ডিয়ানের উদ্ভাবনী জীবন ও স্বাস্থ্যবীমা সমাধানের সমন্বয় ঘটিয়ে দেশের সুবিধাবঞ্চিত ও ইন্স্যুরেন্স সেবার আওতার বাইরে থাকা মানুষের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়া হবে।
পাশাপাশি, আর্থিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবার প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা জোরদারে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
এ উপলক্ষে গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, "যাদের সবচেয়ে বেশি আর্থিক সুরক্ষা প্রয়োজন, তাদের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছাতে পারলেই এর প্রকৃত মূল্য তৈরি হয়। বেলভির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী জীবন ও স্বাস্থ্যবীমার সুযোগ আরও বৃদ্ধি করছি। এ উদ্যোগ আর্থিকভাবে সুরক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গার্ডিয়ানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।"
বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর চেয়ারম্যান মাহবুব জামান বলেন, "মানসম্মত স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা উভয়ই মানুষের সার্বিক কল্যাণের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ানের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই দুই সেবাকে আরও সহজলভ্য করতে চাই।"
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন শেখ রকিবুল করিম, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও); সানিয়াত রহমান, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার; আব্দুল হালিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; এবং মো. তানিম বুলবুল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল।
বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর পক্ষে উপস্থিত ছিলেন মাহবুব জামান, চেয়ারম্যান; ওমর তাসিক, ব্যবস্থাপনা পরিচালক; এবং ফারহাদ আহমেদ, পরিচালক।
এই অংশীদারিত্ব উদ্ভাবনী সহযোগিতা ও বিকল্প বিতরণ ব্যবস্থার মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ায় গার্ডিয়ানের ধারাবাহিক উদ্যোগকে আরও এগিয়ে নেবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
