× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

০১ জুলাই ২০২৬, ১৮:১৮ পিএম

নীলফামারীর ডিমলায় মাছ ধরতে পুকুরের পানি সেচতে গিয়ে শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১লা জুলাই)সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার বড়জুম্মা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, মাছ ধরতে ছোট একটি পুকুরের পানি সেচতে গিয়ে সেচ পাম্পের তারে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.