× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

০১ জুলাই ২০২৬, ১৮:২১ পিএম

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, চাপ্রাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন,এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের মৌলিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের নাগরিকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ঘোষিত বাজেটে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.