× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

০১ জুলাই ২০২৬, ১৮:২১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার (১ জুলাই) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকাল  নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

​পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎের পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুশিয়ারি দেন।

​সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান, ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন , বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারক লিপি দিয়ে চলে গেছে। 

টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান স্মারক লিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.