× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ফেনী কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন : ‎ফরিদ-সম্পাদক, কামরুল- যুগ্ম সম্পাদক

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০২ জুলাই ২০২৬, ২০:৩৭ পিএম

‎ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের ২০২৬ সালের নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।গত সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

‎ঘোষিত ফলাফলে সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: ফরিদ আলম ভূঁইয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক মো: জহির উদ্দিন ২৫ ভোট লাভ করেন।

‎যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী।

‎কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীন।

‎এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহবুবুল আলম। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতিক সিকদার।

‎‎নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: গোলাম মোস্তফা। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা খানম।

‎সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিতদের সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎‎নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কলেজের শিক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় কলেজের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.