ছবি: সংবাদ সারাবেলা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন এলাকাবাসী ৷
শুক্রবার ( ৩জুলাই ) বিকেলে ফতেপুর পচ্শিম ইউনিয়নের পচ্শিম নাউরী এম ইলিয়াছ আলীর নিজ বাড়ীতে এক মতবিনিময় সভায় এই ঘোষনা দেন এলাকাবাসী ৷
মচবিনিময় সভায় সমাজসেবক হালিম সরকারের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো: রিফায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা মাস্টার, ফতেপুর পট্শিম ইউনিয়ন বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহাঙ্গীর সরকার, সমাজসেবক নুরুল ইসলাম বেপারী, রুহুল আমিন বেপারী,বিএনপি নেতা নুরুল হক মোল্লা, সাবেক ইউপি সদস্যা ও মতলব উত্তর উপজেলা মহিলাদলের সহসাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম ও সেলিনা আক্তার,সমাজসেবক নান্নু মিয়াজী, ব্যবসায়ী ইসমাইল মোল্লা,জীবন দেওয়ান,ওসমান প্রধান,আবু তাহের বেপারী,সমাজসেবক হাসান প্রধান, বিএনপি নেতা শাবান উল্লাহ প্রধান, সমাজসেবক ইমার উদ্দিন প্রধান ও এস এম মমিনুল ইসলাম সরকার প্রমুখ ৷
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অনেক সুনাম রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে চলায় আমাদের সমাজ সুন্দর ও সুশৃংখল ভাবে চলছে। আমাদের ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয়ার জন্য আমাদের গ্রামের একজন প্রতিভাবান তরুণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যায় ব্যক্তকরেন । সেই লক্ষ্যে আমরা গ্রামবাসীর সকলের মতামত নেয়ার জন্য একত্রিত হই। আমরাদের সকলের মতামতের পরিপ্রেক্ষিতে এম ইলিয়াস আলীকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাকে জয়যুক্ত করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ৷
বক্তারা বলেন, এম ইলিয়াস আলী একজন সত চরিত্রের ভালো মানুষ যদি সে প্রতিটি মানুষের নিকট ভোট চাইতে পারেন এবং আমরা সকলে মিলে যদি কাজকরি তাহলে তার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভার আনম গোলাম মোস্তফা মাস্টার সকলের উদ্দেশ্যে বলেন, একমাত্র ঐক্যবদ্ধতার। আমাদের পাঁচ নাউরী গ্রামের মানুষের ঐক্যবদ্ধতা ও আন্তরিকতার ফলে আমাদের এই বিজয় সুনিশ্চিত হয়েছে। আমি চাই ইলিয়াস আলীর জন্যও আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী বলেন, আপনাদের দোয়া ও সমর্থন থাকলে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ফতেপুর পচ্শিম ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে ফতেপুর পচ্শিম ইউনিয়নকে আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো ইনশাআল্লাহ ৷ এজন্য আমি পাঁচনাউরীর সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই ৷ আপনাদের দোয়া ও সমর্থন থাকলে কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ৷
মতবিনিময় সভায় আলহাজ্ব ইউনুছ বেপারী, মোকাম্মেল বেপারী, বাদল মোল্লাসহ ফতেপুর পচ্শিম ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন ৷
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
