× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় আঁশফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ'র মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

০৪ জুলাই ২০২৬, ১৭:৪২ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠ লিচু) গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে এদিন সকালে শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন।

সৈয়দ কালা আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কালা আলী নামে ওই বৃদ্ধ নিজ বাড়িতে থাকা আঁশফল গাছে ওঠেন। পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানবশত: তিনি আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি পরিচয়ে আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.