× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জের রাস্তায় তোষকে মোড়ানো ব্যবসায়ী মোতালেবের লাশ উদ্ধার

০৪ জুলাই ২০২৬, ২১:৪৪ পিএম

নারায়ণগঞ্জ - ঢাকা পুরনো সড়কের জামতলা থেকে তোষকে মোড়ানো অবস্থায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মোতালেব হোসেনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের এক দিন পর ২ জুলাই সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। 

মোতালেব হোসেন (৬২) লক্ষীপুরের রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জামতলা এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।তিনি ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পাইনি। ফতুল্লা মডেল থানায় রাতে স্ত্রী নুরজাহান বেগম (৫০) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে একটি লাশ পাবার খবর শুনি। জামতলা এলাকার হাজী ব্রাদার্স মহল্লা সংলগ্ন ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের  ঘটনাস্থলে গিয়ে তোষকে মোড়ানো লাশটি মোতালেবের বলে শনাক্ত করি। দূর্বৃত্তরা মোতালেবকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অজ্ঞাত কোন বাড়ীতে বুধবার গভীর রাতের মধ্যে কোন এক সময় মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। তার দেহে গরম পানি ফেলা হয়েছে।শরীরের কিছু অংশে ঠোসা দেখা গেছে। দুর্বৃত্তরা পরিচয় গোপন ও  গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের পাশে লাশটি ফেলে রেখে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.