× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি. কর্তৃক আয়োজিত 'ব্যামেলকো সম্মেলন-২০২৬'

০৫ জুলাই ২০২৬, ১৬:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাউথইস্ট ব্যাংক পিএলসি, সম্প্রতি সফলভাবে 'ব্যামেলকো সম্মেলন-২০২৬' এর আয়োজন করেছে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের জন্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং (ট্রেড-বেইসড মানি লন্ডারিং) এবং ঋণভিত্তিক মানি লন্ডারিং (ক্রেডিট-বেকড মানি লন্ডারিং) প্রতিরোধে ব্যাংকের পরিপালন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সেশন দুটি ছিল সকলের অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত।

উক্ত সম্মেলনে, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত নতুন উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলার উপর স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ মাহবুব আলম মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিষয় বক্তব্য প্রদান করেন।

উক্ত কনফারেন্সে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ (ব্যামেলকো), উপ-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) এর ইনচার্জবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ৩৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.