× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনিরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার

০৯ জুলাই ২০২৬, ১৯:০১ পিএম

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক   মোঃ মনিরুজ্জামান মিঞার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কু-চক্রি মহল। সাংবাদিক পরিচয়ে এসকল ব্যক্তি অপ-সাংবাদিকতায় লিপ্ত রয়েছে। নাম সর্বস্ব অনলাইন ফেসবুক পেইজ টিভি চ্যানেলের নাম ব্যবহার করে মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে। মনিরুজ্জামান মিঞা ভূমি পরিবারে একজন সজ্জন ব্যক্তি। গ্রাহকদের সেবা সবসময় আন্তরিকতার সাথে দিয়ে থাকেন।

তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে। ঢাকা জেলার এবং ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন অফিসে সততা ন্যায় কর্মতৎপরতা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি, সেবা প্রার্থীরা ভূমি কর্মকর্তা মনিরুজ্জামানের কাজে সন্তুষ্ট প্রকাশ করেন। বর্তমানে আমিন বাজার রাজস্ব সার্কেলে আমিন বাজার ভূমি অফিসে কর্মরত এই এলাকার জনগণ সকল ধরনের ভূমি সেবা পেয়ে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সাভার বাজার  এলাকা থেকে এস এম মাসুম  আমিন বাজার ভূমি অফিসে এসেছিলেন সেবা নিতে, তিনি ভূমি অফিসের সেবায় সন্তুষ্ট প্রকাশ করেন।

বলিয়াপুরের থেকে একজন মহিলা ভূমি সেবা পেযে খুশি হন। আমিন বাজার ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান মিঞার বিরুদ্ধে   মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করছে একটি কু-চক্রি মহল, এই মহলটি নায়েব মনিরুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । এলাকার  সেবা গ্রহীতারা জানান এই ভাবে প্রতিদিন সাংবাদিক পরিচয়ে দল বেধে ভূমি অফিসে আসলে, সাধারণ জনগণের ভূমি অফিসের সেবা পেতে সমস্যা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.