পাবনার ঈশ্বরদীতে একইদিনে রূপপুর ও পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার (ক্লোজড) করে পাবনা জেলা পুলিশ লাইন্স এবং ওআর হেডকোয়ার্টার্স পাবনায় সংযুক্ত করা হয়েছে।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
জেলা পুলিশ বলছে তাদের অভ্যন্তরীণ প্রশাসনিক কারনে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন এবং ওআর হেডকোয়ার্টারস পাবনায় বদলী করা হয়েছে।
জেলা পুলিশের অফিস আদেশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার রূপপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল আলমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং একই থানার পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মনিরুল ইসলামকে প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওআর হেডকোয়ার্টার্স, পাবনায় সংযুক্ত করা হয়ে।
দুই কর্মকর্তাকেই ১৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে একইদিনে দুই পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করায় জনমনে নানা প্রশ্ন দানা বেধেছে।