× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাতাছড়া ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

১৩ জুলাই ২০২৬, ২০:৩৩ পিএম

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাররের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । সোমবার ১৩ জুলাই দুপুরে পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

পাতাছড়া ইউপি সূত্রে জানা যায়, প্রতি পরিবার কে ২০ কেজি হিসেবে ১৫০ টি পরিবারের মধ্যে তিন মেট্রিক টন চাল বিতরণ করা হয়। তাছাড়া চৌদ্দটি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ প্রদান করা হয়। শুকনো খাবারের প্যাকেজের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই,  বড় সাইজের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ব্যবহার নিয়মাবলিসহ ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ পর্যন্ত ১২৭ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ ও ১৫৪ টি পরিবারকে ২০ কেজি করে চাল সহ মোট ২৮১ টি পরিবারকে ত্রাণ সহাতা প্রদান করা হয়েছে।  

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (২) আলিম উল্ল্যাহ্, পাতাছড়া ইউপি সচিব রাসেল রানা, কর্মকর্তা- কর্মচারী,  মেম্বার,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভুক্তভোগী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.