× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাধবী মারমা

বান্দরবান প্রতিনিধি

১৪ জুলাই ২০২৬, ১৭:২১ পিএম

ভয়াবহ বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ৩৪ আসনের নারী সংসদ সদস্য মাধবী মারমা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিভিন্ন এলাকায় বন্যার ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী বিতরণকালে এই আহ্বান জানান তিনি। এসময় বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবার উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সরকার থেকে যা দেয়া হচ্ছে সেসব ত্রাণ সবার মাঝে পৌছে দেয়া হচ্ছে। কোন ক্ষতিগ্রস্ত পরিবার কাছে এসব ত্রাণ না পৌছালে জানাবেন। আমি আমার জায়গা থেকে যা সামর্থ্য রয়েছে যতই দুর্গম হোক ত্রাণ সামগ্রী পৌছে দেয়ার আশ্বাস দেন। 

এছাড়াও মানবিক দায়িত্ববোধ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো জন্য আহ্বান জানান নারী সংসদ সদস্য। এসময় বন্যার ক্ষতিগ্রস্ত তংফ্রু মারমা পাড়া,বরিশাল পাড়া, উজানী পাড়াসহ প্রায় ১৭০টি পরিবার মাঝে ত্রাণ তুলে দেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.