জীবননগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত ইউএনও সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন,“আমি জীবননগরে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে আপনাদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। আমরা সবাই মিলে জীবননগরকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
সৌজন্য সাক্ষাৎকালে জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সাংবাদিক।