× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি

১৫ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের ডা. শহীদ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এতে করে শহরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে টানা প্রলয়ংকরী বৃষ্টি ও বন্যার মধ্যেও পরীক্ষা চালু রাখা, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র সরবরাহ এবং পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করার প্রতিবাদে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে পরীক্ষা স্থগিত এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পরীক্ষার্থী সজিব হোসেন, স্বপ্ন খাতুন, সিয়াম ও অনিক হোসেনসহ আরও অনেকে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেন।

তবে শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি। সমাবেশ থেকে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে তারা এইচএসসি পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করে নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.