পটুয়াখালীর দুমকি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় ৫১ নং দুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে মোট ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।