× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

১৬ জুলাই ২০২৬, ১৬:২১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ ভোররাতে করিমপুর রোডের রূপসা সিনেমা হলের সামনে থেকে একটি জীপ গাড়িসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৮০ হাজার ৩৬০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৬ই জুালাই) দুপুরে  বেগমগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকালে তাদেরকে  গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

​আটককৃত ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার বেহুলা ইউনিয়নের মৃত মোজাফফর আহমদের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই এলাকার মৃত শেখ চাঁদের ছেলে বিপ্লব (৪৮)। পুলিশ জানায়, আটককৃত পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

​পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল জানতে পারে যে, চট্টগ্রাম ও ফেনী হয়ে একটি জীপ গাড়ি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে নোয়াখালীর চৌমুহনীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দল করিমপুর রোডস্থ রূপসা সিনেমা হলের সামনে অবস্থান নেয় এবং সন্দেহভাজন জীপ গাড়িটি (ঢাকা মেট্রো ঘ-১১-৮০৩৭) গতিরোধ করে।

​পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পিছনের ডানপাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকানো সাদা টেপ দিয়ে মোড়ানো ৪১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটি জব্দ করেছে পুলিশ।প্রাথমিকভাবে আটককৃতরা পেশাদার মাদক কারবারি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে জিজ্ঞাসাবাদ চলছে। প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ ইব্রাহীম, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.