× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৬ জুলাই ২০২৬, ১৬:২২ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ক‌রেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শায়িত আবু সাঈদের কবর তিনি জিয়ারত করেন। এর আগে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সভাপতি।

কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে খোঁজ খবর নেন। তিনি আবু সাঈদের পরিবারের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা সরকারের শীর্ষ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.