মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বানাতে মেম্বার হিসেবে মুনজুর আহম্মেদকেই যোগ্য বলে বিশ্বাস করেন ওয়ার্ডের শান্তিপ্রিয়,অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণ।
তিনি মার্জিত, ভদ্র স্বভাবী, সদালাপি হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে তিনিই ৮নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হবে বলে অধিকাংশ এলাকাবাসী আশা করছেন। তিনি গরীবদের ভাতাসহ সরকারের সকল ধরনের সাহায্য সঠিকভাবে বণ্টন করবেন বলেও তাদের বিশ্বাস।
শনিবার (১৮ জুলাই ) বিকেলে উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাইজকান্দী জামে মসজিদ সংলগ্নে এলাকাবাসীর সাথে এক মতবিনিময়কালে এলাকাবাসী এই মন্তব্য করেন ৷
মতবিনিময়ে হাজী আবুল হোসেন বেপারীর সভাপতিতে ও ডাঃ আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজী জহিরুল ইসলাম বেপারী, বিষেশ অতিথির বক্তব্য রাখেন, হাজী মফিজুল ইসলাম মিয়াজি, ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মুনজুর আহম্মেদসহ আরো অনেকে ৷
মুনজুর আহম্মেদ বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়তে সরকারের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। নির্বাচিত হলে এলাকায় কবরস্থান, খেলার মাঠ নির্মাণ, রাস্তা সংস্কার,দীর্ঘমেয়াদি টেকসই রাস্তা নির্মাণ করা হবে বলে জানান তিনি।
এলাকায় একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।
মেম্বার পদপ্রার্থী মুনজুর আহম্মেদ বলেন, সবার দোয়ায় আমি মেম্বার নির্বাচিত হলে আমার ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে চাঁদাবাজ ও যৌন হয়রানি নির্মূলের পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তোলবো এবং সব সময় জনগণের পাশে থেকে সেবাকরে যাবো ইনশাআল্লাহ ৷