চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ ভিজি এফ এর চাউল বিতরণ করা হয়েছে ৷
রোববার (১৯ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬৬ জন মানুষের মাঝে ৩০ কেজি করে বিশেষ ভিজি এফ এর এই চাউল বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন, বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আ: আল- মামুন, প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ সোহেল,বাগানবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামচুজ্জামান সরকার বাবুল,বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহাম্মেদ, ইউপি সদস্য খোরশেদ,মহিলা ইউপি সদস্য মোসলিমা আক্তার,রুপালী আক্তার,কাকিয়া আক্তার, হিসাব সহকারী অজয় চন্দ্র সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচনী এলাকা (চাঁদপুর-২) মতলব উত্তর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য মোট ৩৪.৮০০ (চৌত্রিশ দশমিক আট শুন্য শুন্য) মে.টন ত্রাণ (কার্য) চালের বরাদ্দ দেওয়া হয়েছে ।
উক্ত বরাদ্দকৃত ত্রাণ (কার্য) চাল সংসদ সদস্য (চাঁদপুর-২) এর সাথে পরামর্শক্রমে বরাদ্দকৃত খাদ্যশস্য স্থানীয় খাদ্য গুদাম হইতে উত্তোলন পূর্বক ট্যাগ অফিসারের উপস্থিতিতে মাষ্টাররোলের মাধ্যমে পরিবার প্রতি ৩০কেজি হারে বিতরণ করা হচ্ছে ।