নোয়াখালী জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৯ জুলাই সকালে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে,জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত ও করণীয় পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।