× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ জুট মিলে আনসারের অভিযানে অস্ত্রধারী তিন চোর আটক

২১ জুলাই ২০২৬, ১৭:১৮ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার জুট মিলস লিমিটেডে টিন চুরি করার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্ব ও তাৎক্ষণিক অভিযানে চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে কোম্পানির সীমানা প্রাচীরের টিন চুরি করার সময় ডিউটিরত আনসার সদস্য মোঃ লোকমান মিয়া ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অবহিত করলে এপিসি মোঃ মনিরুজ্জামান এবং আনসার সদস্য মোঃ রিপন মিয়ার সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চোরচক্রের সদস্য মোঃ জিয়ারুল (২১), মোঃ নিজয় (২২) ও মোঃ শরীফ মিয়া (২০)-কে চুরি করা টিনসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছে ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি) থাকলেও আনসার সদস্যরা সাহসিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষ আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, নাশকতা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.