× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে পল্লী সঞ্চয় ব্যাংকের মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

২১ জুলাই ২০২৬, ২০:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের অন্যতম পরিচালক নুরে আলম তালুকদার সোমবার (২০ জুলাই) সাভার শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন, ঢাকা জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং সাভার শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নুরে আলম তালুকদার ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, ঋণ আদায় বৃদ্ধি এবং সঞ্চয় কার্যক্রম সম্প্রসারণে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন বলেন, ব্যাংকের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভা শেষে দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাভার শাখা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিচালক নুরে আলম তালুকদার, মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.