× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, মালামাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি

২২ জুলাই ২০২৬, ১৯:৫০ পিএম । আপডেটঃ ২২ জুলাই ২০২৬, ২১:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউপির বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। 


পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর পরিকল্পনা ও নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এসময় সিয়াম এলপিজি ফিলিং স্টেশনের পূর্ব পাশে চৌরাস্তাগামী সড়কের ওপর থেকে তাদের হাতেনাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুর থানার চর আবাবিল ইউনিয়নের মোবারকজ্জামান (৩৫), চাঁদপুর জেলার হাইমচর থানার পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই থানার গন্ডামারা এলাকার মানিক ব্যাপারী (৩২) এবং লক্ষ্মীপুরের রায়পুর থানার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি রেঞ্চ, ২টি চাকু, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কিরিচ, ২টি কোরাবাড়ি, ৩টি মোবাইল ফোন, ২টি নি ক্যাপ এবং ১টি বেডশিটের অংশবিশেষ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.