রংপুরের বদরগঞ্জ ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহের স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী নির্বাচনের লক্ষ্যে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ও দুপুর ২টায় উপজেলা নতুন মিলনায়তনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
ভাইবা পরীক্ষা শেষে আশরাফুল নামের একজন পরীক্ষার্থী বলেন, খুবই সুন্দর পরীক্ষা হয়েছে। আশা করি আমি টিকে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা জানান, সরকারি নির্দেশনা মতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহের স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ভাইভা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।