× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের সচেতনতায় বারমারী উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের সমাবেশ

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

২৭ জুলাই ২০২৬, ১৮:২৬ পিএম

নেত্রকোণা  জেলায় দুর্গাপুর উপজেলা বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মশিরউর রহমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বারমারী উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোণা। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  বলেন “ মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে । যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি । নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের ওপর আঘাত আনা পাশাপাশি, একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে এবং যেকোনো মানসিক সংকটে আত্মহত্যার পথ না বেছে নিয়ে জীবনকে ভালোবাসতে শিখতে হবে ।

মনে রাখবেন, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই; আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ।

এসময় আরও উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধিগণ সাংবাদিকবৃন্দ অত্র কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.