× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় টিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী; সনদ ও পুরস্কার বিতরণ

২৭ জুলাই ২০২৬, ২১:৪৩ পিএম

রাজধানী ঢাকার ৪টি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভ্যান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। 

একই সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার এবং সবাইকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়। প্রশিক্ষণ শেষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল;  দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি; পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই আয়োজন সম্পন্ন হয়। ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত থেকে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন।

প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নেন। রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় টিডিপি প্রশিক্ষণার্থীদের এই আধুনিক প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা যার যার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.