× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির প্রত্যাশা নিয়ে প্রকৌশলী আরিফকে আরপিএসএফ'র সংবর্ধনা

রাজশাহী ব্যুরো

২৯ জুলাই ২০২৬, ১৬:০৩ পিএম

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন " রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ)" এর পক্ষ থেকে রাজশাহী মহানগর যুবদল এর যুগ্ন আহবায়ক "ইঞ্জি: মো. আরিফুজ্জামান সোহেল (আরিফ)" কে সংবর্ধনা দেওয়া হয়। ইঞ্জিঃ আরিফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি। 'ডিইএব' হলো বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের একটি একক পেশাজীবী সংগঠন। মঙ্গলবার রাত দশটায় নগরীর বারোরাস্তা এলাকায় অবস্থিত 

পিউ (পিইডব্লিউ) ট্রেনিং সেন্টারে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোহেলকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ)র আহ্বায়ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ: নুরুজ্জামান নূর। আরপিএসএফ'র সদস্য সচিব 

ও ডিইএব'র রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ: মোঃ শামসুল আলম সোহেল, পিউ ট্রেনিং সেন্টারের পরিচালক ও ডিইএব রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌ: মো: জাহিদ হোসেন ও সদস্য সচিব প্রকৌ: আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন'র সভাপতি প্রকৌ: মো: রাহাত পারভেজ, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ( পিজিসিবি)'র সভাপতি প্রকৌ: মো: গোফিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর প্রকৌ: মোহাম্মদ শাহিনুল হক প্রমূখ। রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।


উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ইঞ্জি: আরিফ দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের একাধিক অঙ্গসংগঠণের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাজীবি সংগঠণের গুরুত্বপূর্ণ পদে থেকে নিজ দায়িত্ব পালনে কখনোই পিছপা হননি। বিষয়টি বেশ কঠিণ ও চ্যালেঞ্জিং হলেও দল ও সংগঠণের জন্য তিনি সর্বদাই নিজেকে ব্যস্ত রেখেছেন। প্রকৌশলী আরিফ সংগঠন প্রিয় মানুষ। তিনি দেশ ও দশের জন্য কাজ করছে; বিষয়টি বেশ গর্বের। তিনি আরপিএসএফ সংগঠনটির ধারক ও বাহক। তিনি ছাত্রজীবন  থেকেই সাংগঠনিক কর্মতৎপর। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে সবাই পালন করতে পারেনা; কিন্তু আরিফ তার ব্যতিক্রম। বিগত স্বৈরাচার পতন  আন্দোলনে তার ভুমিকা বেশ উল্ল্যেখযোগ্য। বিগত সময়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি আদায়ের আন্দোলনে আরিফের ভুমিকা ছিলো অন্যতম, বলেন উপস্থিত বক্তারা। 

"করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ" ; 'দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ "- উক্তি দিয়ে আরিফ তার নিজ বক্তবে বলেন " এই উক্তিগুলো মনে ধারণ করে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে আরপিএসএফ।  তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিউ ট্রেনিং সেন্টারের প্রতি। তিনি বলেন, এই ট্রেনিং সেন্টার দক্ষ কারিগর তৈরি করে আগামীদিনে স্বপ্নের বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর এই সংগঠন দেশ ও পলিটেকনিক ছাত্রদের স্বার্থে কাজ করে আসছে এবং আগামীতে আরো দৃঢ়ভাবে কাজ করবে । ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার হাতিয়ার, তাই আমাদেরকে দক্ষ ও দেশপ্রেমিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। প্রকৌশলীরা নিজ নিজ পদে থেকে একাট্টা হয়ে কাজ করলে স্বনির্ভর ও আত্মমর্যাদা সম্পন্ন প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে।

 স্বয়ং সম্পন্ন বাংলাদেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের যে কোন বিপদে আপদে আরপিএসএফ সর্বদাই পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.