সাউথইস্ট ব্যাংক পিএলসি, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত "হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬" এ কো-স্পন্সর হিসেবে অংশ গ্রহণ করছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৬ পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মুশফিকুর রহমান হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট কো-স্পন্সরের চেক হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে হাব-এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।