× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে আদালত ভবনের পাশে গভীর রাতে শাটারের তালা ভেঙ্গে হিন্দু দোকানে চুরি,

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

৩০ জুলাই ২০২৬, ২১:২৮ পিএম

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত ভবনের উত্তর পাশে অবস্থিত নারায়ণ স্টোর-এ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে,

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নারায়ণ চন্দ্র দেব জানান প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাত আনুমানিক ০৯ঘটিকার সময় সারাদিনের ব্যবসার হিসাব মিলিয়ে দোকানের শাটারে ঠিকঠাকমতো তালা লাগিয়ে বাসায় চলে যান, ৩০ জুলাই বৃহস্পতিবার ভোরবেলা আমার পাশের নাস্তার দোকানের মালিক বিমল কর আমার দোকানের  তালা ভাঙ্গা দেখে একজন ভদ্রমহিলাকে দিয়ে আমার বাসায় খবর পৌঁছালে আমি ঘুম থেকে দৌড়ে এসে দেখি শাটারের তালা ভাঙ্গা এবং ভিতরে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তিনি সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে আরো বলেন আমি একজন হিন্দু গরিব ভাড়াটিয়া স্টেশনারি এন্ড কনফেকশনারী দোকানদার এই ছোট্ট দোকানের ব্যবসা থেকে আমি আমার পরিবার নিয়ে কোনরকম দিন যাপন করছি, এবং আমার দোকানে এবার প্রথম নয়—এর আগেও একাধিকবার  চুরি হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায় নি,

থানায় অভিযোগ করবেন কি না জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "থানায় গিয়ে কী হবে? শুধু ঝামেলা। আগেও কিছুই হয়নি।"

একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন অসহায় আর্তনাদ সত্যিই উদ্বেগজনক। প্রশ্ন থেকেই যায়—বারবার চুরির শিকার হওয়া ব্যবসায়ীরা কবে নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা পাবেন?

স্থানীয়দের দাবি, বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিয়মিত টহল বৃদ্ধি এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.