× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

৩০ জুলাই ২০২৬, ২১:৩৫ পিএম

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও পরীক্ষায় কর্তব্যরত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বরখাস্তকৃত কেন্দ্র সচিবের নাম মাওলানা মোঃ আলতাফ হোসাইন । তিনি ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব। ট্যাগ অফিসারের নাম সাইফুর রহমান। তিনি মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার।

জানাগেছে, গতকাল বুধবার আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিলো। পরীক্ষা কেন্দ্রে নাগেশ্বরী কামিল মাদরাসার একজন অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রায় ১ ঘন্টা পরীক্ষা নেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র এনে সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়া হয়।

পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে বরখাস্ত করে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা এ মর্মে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয় এবং সহকারি অধ‍্যাপক মাওলানা মোঃ মাহবুবুল আলমকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসাইন জানান, ঐ অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে আসেনি। ঐ পরীক্ষার্থীর প্রশ্নপত্র এসেছিলো নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হলেও নাগেশ্বরী কেন্দ্র থেকে প্রশ্ন পাঠানো হয়নি। উল্লেখ্য, নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী পরীক্ষা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী পরীক্ষার্থীরা নাগেশ্বরী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেনাথ জানান, পরে প্রশ্নপত্র সংগ্রহ করে ঐ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে সাময়িক বরথাস্ত করে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.