মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ (০১ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে হাসপাতালের ৪র্থ তলায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ জিয়াউর রহমান এক সন্দেহভাজন ব্যক্তিকে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে আটক করেন।
ঘটনার পরপরই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের উপস্থিতিতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালসমূহে নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকারই প্রতিফলন।